ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সীমান্তে নিহত রেজাউলের মরদেহ ফেরত দিলো বিএসএফ

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত রেজাউল করিমের (২৬) মরদেহ  হস্তান্তর করেছে ভারত। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বিএসএফ নেত্রকোণা-৩১ বিজিবির অধীনস্থ বিজয়পুর বিওপির বাগমারা এলসিতে মরদেহটি হস্তান্তর করে। নিহত রেজাউল করিমের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার আলিনাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। রেজাউল করিমের শেরপুর শহরের হসপিটাল রোডে ওষুধের দোকান রয়েছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑